অবকাশকালীন, বড়দিন, সাপ্তাহিক ছুটি ও থার্টি ফার্স্ট নাইটকে সামনে রেখে কক্সবাজার এখন যানজটের নগরীতে পরিণত হয়েছে। এমনিতে পুরো ডিসেম্বরজুড়ে দৈনিক লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে কক্সবাজারে। সমুদ্র সৈকতের ৭ পয়েন্টের ৫ কিলোমিটারজুড়ে সকাল-সন্ধ্যা পর্যটকে ভরপুর থাকে।